চারঘাটে বিএসটিআই অভিযানে ০৪টি বেকারীকে জরিমানা

Nov 1, 2024 - 01:03
 0  273
চারঘাটে বিএসটিআই অভিযানে ০৪টি বেকারীকে জরিমানা
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ৩১ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারীকে ২৫,০০০/- এবং রিফাত বেকারীকে ৩০০০/- জরিমানা করা হয়। একই অপরাধে পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারীকে ১০,০০০/- এবং জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারীকে ৫০০০/- জরিমানা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স গ্রহণের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ এবং বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online