গোয়ালঘর থেকে বিপুল হেরোইনসহ মাদক কারবারি আটক
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।
আটক ব্যক্তি হলেন জয়নাল টুলু (৪৫)। তিনি মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব-৫, সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান, ১২ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতরে রাখা ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, বুধবার রাত ১২টা ৪০ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?

