রহনপুর পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Mar 15, 2026 - 18:42
 0  38
রহনপুর পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), মার্চ (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার রহনপুর পৌরসভা চত্বরে দুই দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন সহ রহনপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা।

এসময় রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক বলেনএই পৌরসভায় ৪ হাজার ৬শ ২৫ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online