চাঁপাইনবাবগঞ্জে সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

May 2, 2026 - 07:33
 0  43
চাঁপাইনবাবগঞ্জে সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলমান থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online