চাঁপাইনবাবগঞ্জে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

Jun 2, 2026 - 17:22
 0  27
চাঁপাইনবাবগঞ্জে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ক্যারিয়ার উন্নয়নে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোল উত্তরি ও গৌড়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং রোল উত্তরির প্রতিষ্ঠাতা মোঃ বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (বিডা) সহকারী পরিচালক মো: শরিয়তুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন রোল ম্যানেজমেন্ট টিম এক্সিকিউটিভ ও আমেরিকান ব্রান্ড লে মেরিডিয়ানে কর্মরত আবু বাক্কার দেওয়ান অমিবাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃ ইউসুফ আলী, জাতীয় কারাটে চ্যাম্পিয়নশিপের ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্না, জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় চান্সপ্রাপ্ত মোঃ নূর আলম, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ এবং গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মোঃ তাজকিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রোল উত্তরি মেম্বার শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি, কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসান প্রমুখ। সেমিনারে ১০০ জনের অধিক ছাত্রছাত্রী ও চাকরি প্রত্যাশী উপস্থিত ছিলেন।

সেমিনারে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি,বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের শিক্ষার্থী ও জনগণ এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে রোল উত্তরি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online