নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসূরি জহিরপুর সৈয়দবাড়ির ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা 

Nov 11, 2026 - 06:42
 0  6
নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসূরি জহিরপুর সৈয়দবাড়ির ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

লন্ডন, ১০ নভেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, এতে উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি চিত্র।

সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী এই গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, হযরত শাহ জালাল (রহঃ) এর সিলেট বিজয়ের পর তাঁর অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) কর্তৃক তরফরাজ্য বিজয় ও সেই সময়কার বাস্তবতা। এই গ্রন্থে যেমন তুলে ধরা হয়েছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ও তাঁর বংশধরদের বিবরণী ঠিক তেমনি উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি সংক্ষিপ্ত খন্ডচিত্র।
তথ্য নির্ভর আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাস রচনার ভিত্তি। সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী রচিত ‘‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত‘‘ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচকবৃন্দ এসব কথা বলেন। আলোচকরা বলেন, হযরত শাহ জালাল (রহঃ) এর সঙ্গে আগত ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন আউলিয়া জগন্নাথপুরে বসতি স্থাপন করেন, একারণে জগন্নাথপুরকে বলা হয় আট আউলিয়ার জনপদ। আতোয়াজন পরগানা তথা জগন্নাথপুরের মানুষ সব সময়ই অন্যান্য অঞ্চলের চেয়ে সুখীসমৃদ্ধ। এর কারণ এই মটিতে শুয়ে আছেন অসংখ্য পীর দরবেশ সুফী সাধক, ওলি আউলিয়া। তাদের অন্যতম হলেন জহিরপুর সৈয়দ বাড়ির আদিপুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহঃ)।
রোববার পূর্বলন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের সম্মেলন কক্ষে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহ (রহঃ) এর বংশধর সৈয়দ মোর্তুজা আলী। 
টিভি প্রেজেন্টার হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন সৈয়দ জোনাব রব্বানী, মূলপ্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজের সভাপতি কবি মোহাম্মদ ঈকবাল। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।
গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি গবেষক মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডেনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি ইমদাদুন খান, রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ। জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে সৈয়দ জোনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ গোলাব আলী, কবি শাহ লাভলী রহমান, মঈন উদ্দিন চৌধুরী  (পাপ্পু), কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকেবাংলা রিপোটার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী, ফারুক মিয়া  প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online