গোমস্তাপুরে কৃতি খেলোয়াড় সংবর্ধনা ও মতবিনিময় সভা

Jun 12, 2026 - 23:50
 0  7
গোমস্তাপুরে কৃতি খেলোয়াড় সংবর্ধনা ও মতবিনিময় সভা
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ৫ জুন (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ও পৌরসভার কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থার আয়োজনে কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াব্যক্তিত্ব আব্দুস সাত্তার, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন বাবলু, গোমস্তাপুরের ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক অশোক কুমার, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম এবং সৈয়দ আব্দুল মুকিত আপেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য রহনপুরের কৃতি সন্তান ইউসুফ, বিকেএসপির ফুটবলার সাখাওয়াত, বাদশা, জাতীয় বাস্কেট বলের খেলোয়ার রহনপুরের কৃতি সন্তান ইব্রাহিম খলিল প্রমুখ। উপজেলা ও পৌরসভার ক্রীড়ার মান ও পরিবেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক কৃতি খেলোয়াড় সারোয়ার জাহান সেলিম, চৌডালা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুদ, রহনপুর ফুটবল দলের সাবেক ফুটবলার তহিদুজ্জামান বাবু, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জিকেন, ক্রীড়া সংগঠক মহিবুল্লাহ সহ অনেকেই গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তার মধ্যে অন্যতম রহনপুরে একটি স্টেডিয়াম, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ সহ উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ সংস্কার, রহনপুর একটি সুইমিং পুল, জীম, খেলোয়ারদের সুরক্ষা নিশ্চিত করা সহ ক্রীড়া সংগঠনগুলোর আর্থিক নিশ্চিতকরণ। ফুটবল ও ক্রিকেট, অ্যাথলেটিক সহ বিভিন্ন খেলার গুরুত্ব আরোপ করা। অনুষ্ঠানে সভাপতি ডক্টর মিজানুর রহমান তাঁর বক্তৃতায় বলেন, ক্রীড়া, শিক্ষা ও এলাকার উন্নয়ন হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে আমি আমার অবস্থান থেকে যতটুকু করা প্রয়োজন তার সবটুকুই করবো আমার সামর্থ্য অনুযায়ী। খেলোয়ারদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষায় আমি যেমন পাশে থাকব তেমনি মাঠগুলোকে দ্রুত সংস্করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রতিবছর যেন একটি ফুটবল টুর্নামেন্ট হয় এ ব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি। শুধু ফুটবল নয় ক্রিকেট সহ অন্যান্য খেলোয়াড় তৈরি হয়ে আমাদের উপজেলার সুনাম অক্ষুন্ন রাখবে এটি আমি প্রত্যাশা করি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, আসুন আমরা রাজনীতির উর্ধ্বে উঠে এক হয়ে এলাকার স্বার্থে ক্রীড়া ,শিক্ষা , উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এক হয়ে কাজ করি। আলোচনা শেষে অসুস্থ খেলোয়াদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেই সাথে কৃতি খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এই সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় টিমের খেলোয়াড় ইউসুফ আলীকে (ফুটবল), জাতীয় টিমের খেলোয়াড় ইব্রাহিম খলিলকে ( বাসকেট বল) এবং ৪ জন সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা, ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও ৪০ জন ক্রীড়া ব্যাক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online