কালিয়ায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Aug 20, 2026 - 22:43
 0  10
কালিয়ায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইলের কালিয়া উপজেলার হাচলা গ্রামে আপন পাঁচ ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওই গ্রামের মোতালেব হোসেন মোল্যা পাঁচ ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার করছেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগীদের আয়োজনে মঙ্গলবার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী হাচলা গ্রামের এনায়েত মোল্যা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব হোসেন মোল্যা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার করছেন। এতে আমাদের মান-সম্মান নষ্ট হচ্ছে। এমনকি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ভাঙিয়ে ভুক্তভোগী এনায়েত মোল্যা চাঁদাবাজিসহ প্রভাব খাটাচ্ছেন বলে অপপ্রচার করা হয়েছে। এতে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে। সম্মানহানি হচ্ছে। এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। অবিলম্বে মোতালেব হোসেন মোল্যার অপপ্রচার বন্ধসহ জমি সংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
এসময় এনায়েত মোল্যাসহ তার আপন চার ভাই মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন, মোহসিন শেখ, মিরাজ খানসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online