বাড গোডেসবার্গে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস: প্রবাসীদের সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান

Sep 24, 2026 - 05:45
 0  7
বাড গোডেসবার্গে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস: প্রবাসীদের সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান
ছবিঃ প্রতিনিধি/ওভি

বন-বাড গোডেসবার্গ, ২০ সেপ্টেম্বর (এসএফ/আওয়ার ভয়েস) রবিবার সেরাজি ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাড গোডেসবার্গের মরোক্কান সাংস্কৃতিক সমিতিরর সহযোগিতায় বন-বাড গোডেসবার্গে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬-এর কমিউনিটি পরিচ্ছন্নতা অনুষ্ঠিত হয়েছেবৃষ্টিমুখর আবহাওয়া সত্ত্বেও, অনেক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক দুপুর ১২টায় আবর্জনা সংগ্রহ করতে এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে সমবেত হন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন সিটি কাউন্সিলের সদস্য মুসা আশারকি; সেনট্রেনম্যানেজমেন্ট বাড গোডেসবার্গের ফ্রাঙ্ক শ্মিটজ; স্টেলা রেশকে, কুলটুর ফেরবিন্ডেট এর পরামর্শক; জলবায়ু কর্মী উটে পিয়েন্টকা; শামসুল আরেফিন, ডয়চে আরবাইটসগেমাইনশাফট ফ্যুর বাংলাদেশ এর সভাপতি; . আব্দুল হাই, সেরাজি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য; রিয়াজুল ইসলাম, সেরাজি ফাউন্ডেশনের সভাপতি; এবং সাইফুল হায়দার চৌধুরী, সেরাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক

বন সিটি কাউন্সিলের সদস্য মুসা আশারকি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন: "এই কর্মসূচিটি প্রমাণ করে বাড গোডেসবার্গ কতটা রঙিন এবং বৈচিত্র্যময়আমরা একটি পরিচ্ছন্ন শহর চাই, এবং আজকের এই কর্মসূচি আমাদের শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার সুযোগ করে দিয়েছে"

সেরাজি ফাউন্ডেশনের সভাপতি রিয়াজুল ইসলাম, বৃষ্টির মধ্যেও অংশগ্রহণকারী মরোক্কান সাংস্কৃতিক সমিতির এবং সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানানতিনি সহযোগী অংশীদারডয়চে আরবাইটসগেমাইনশাফট ফ্যুর বাংলাদেশ, সেনট্রেনম্যানেজমেন্ট বাড গোডেসবার্গ, স্মাইল ডেলিভারি, নেট্জভের্ক পলিটিক আটেলিয়ের এবং কুলটুর ফেরবিন্ডেটকে বিশেষ ধন্যবাদ জানানঅনুষ্ঠানটিকে সফল করতে তাদের সমর্থন অপরিহার্য ছিল

এই অনুষ্ঠানটি বন-বাড গোডেসবার্গকে সকলের জন্য একটি পরিচ্ছন্নতর ও অধিকতর বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক সম্পৃক্ততা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার শক্তি প্রদর্শন করেছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online