মুলহাইম এক্সপ্রেসকে হারিয়ে জিপিএল বিডি চ্যাম্পিয়ন বন ব্লিৎজ
রিয়াজুল ইসলাম, রেক্লিংহাউজেন থেকে
বন ব্লিৎজ জার্মান প্রিমিয়ার লীগ বিডি ২০২৬ এর নতুন চ্যাম্পিয়ন। ফাইনালে বন থেকে আসা দলটি মুলহাইম এক্সপ্রেসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
২০২৫ সালে রানার্স-আপ হওয়া বন ব্লিৎজের জন্য এটি ছিল আবেগ, দলীয় মনোবল এবং অসাধারণ পারফরম্যান্সের সমন্বয়ে এক অবিস্মরণীয় যাত্রা। রেক্লিংহাউজেনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আলাউদ্দিন। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও হন তিনি। বন ব্লিৎজের অধিনায়ক নাজিব আহমেদ টুর্নামেন্টের সেরা বোলার এবং উইকেট কিপার রশিদ রনি টুর্নামেন্টের সেরা ফিল্ডার এর পুরস্কার জিতেন।
স্পনসর সেভেন ডেইজের প্রধান কামাল হোসাইন ভূঁইয়া বিজয়ী দলকে শিরোপা জয়ের জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানান। টুর্নামেন্টের আয়োজক রাকিব খান সকল অংশগ্রহণকারী দল এবং সহায়তাকারীদের তাদের চমৎকার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
"এই জয় প্রত্যেক খেলোয়াড় এবং প্রত্যেক সমর্থকের, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিল,"এক ফেসবুক পোস্টে বলে বন ব্লিৎজ। “ট্রফির চেয়েও বেশি মূল্যবান ছিল দল হয়ে ওঠার স্মৃতি এবং যাত্রাপথে গড়ে ওঠা বন্ধুত্ব।“
What's Your Reaction?

