‘রংপুর রাইডার্স’ এবার চ্যাম্পিয়ন হতে পারে’ - আশরাফুল

Dec 25, 2025 - 04:30
 0  158
‘রংপুর রাইডার্স’ এবার চ্যাম্পিয়ন হতে পারে’ - আশরাফুল
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে ইজি ফ্যাশনশোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।
এ সময় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর। এটি বাংলাদেশের এক নাম্বার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমি রংপুর রাইডার্সএর সহকারী  কোচ হিসেবে আছি। বিপিএলে ২০১৭ সালে রংপুর রাইডার্সচ্যাম্পিয়ন হয়েছিল। এরপর নয় বছর ধরে রংপুর রাইডার্সচ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দলে ভালো খেলোয়াড় নেয়া হয়েছে। সবাই আমাদের পছন্দের খেলোয়াড়। আমাদের রংপুর রাইডার্সদলে এবার মোস্তাফিজ, সোহান, লিটন, তৌহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল, নাঈম, বিদ্যুৎ জয়, ইফতিসহ সব লোকাল খেলোয়াড় ভালো। বিদেশি খেলোয়াড়রা অনেক ভালো। বেস্ট খেলাটা খেলতে পারলে এবার হয়ত আমরা চ্যাম্পিয়নের আশা করতে পারি। অন্যরা ভালো করার চেষ্টা করবে।
পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আরো বলেন, পোশাকের গুণগত মান বজায় রাখার কারণে ইজি ফ্যাশন অল্পদিনের মধ্যে সাফল্য অর্জন করেছে। ইজি ফ্যাশনের স্বত্বাধিকারীরা ক্রিকেট অনুরাগী হওয়ায় আমি তাদের ডাকে সবসময় এগিয়ে আসি। আসন্ন বিপিএল ক্রিকেট খেলায় প্রতিষ্ঠানটি রংপুর রাইডার্সদলকে স্পন্সর করেছে। এটি একটি ইতিবাচক দিক।
এ সময় উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেনসহ বিভিন্ন পেশার মানুষ। উদ্বোধনী দিনে শোরুমে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online