চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক

Jun 8, 2026 - 08:47
 0  13
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোমস্তাপুর থানার অন্তর্গত চাড়ালডাংগা বিওপির টহল দল সিকান্দার নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব ফেন্সিডিল জব্দ করে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, টহল কমান্ডার সুবেদার মোঃ কবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে রাখা অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়া য়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow