বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

Aug 18, 2026 - 19:41
 0  11
বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

‎মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রাংশের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, জব্দ হওয়া মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ২১ জুন একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালিয়ে একজনকে আটকসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online