গোমস্তাপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ-ইন 

Dec 30, 2025 - 07:04
 0  44
গোমস্তাপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ-ইন 
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৮ ডিসেম্বর (প্রতিনিধি/আওয়ার ভয়েস)  - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ পাঁচজনকে পুশইন করেছে। 
রবিবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ বিওপি সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে। 
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিরা হলেন কামরুল লস্কর (৪৬), মোঃ সাদ্দাম লস্কর (২২), মোছাঃ লিপি লস্কর (৪০), মোছাঃ ফিরোজা (১৬) এবং মোঃ হায়দার সরদার (২৩)। 
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ  আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে  আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online