চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনে ড. মিজানের মনোনয়নপত্র জমা  

Dec 30, 2025 - 08:20
 0  84
চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনে ড. মিজানের মনোনয়নপত্র জমা  
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৮ ডিসেম্বর (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪  চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি  রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ, গোমস্তাপুর উপজেলা জামাতের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামআরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা ভারপ্রাপ্ত রবিউল ইসলাম এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. মিজানুর রহমান বলেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে - সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

এলাকার ভোটাররা দল ও ব্যক্তির যোগ্যতা ও সংগ্রাম দেখে ভোট দেবেন এটাই কামনা করেন তিনি এবং সাংবাদিকদের কাছে তিনি নিরপেক্ষ সংবাদ আশা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online