লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Mar 7, 2026 - 22:28
 0  78
লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ০৬ মার্চ (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স রাতুল বেকারী প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে এবং একই এলাকায় অবস্থিত মেসার্স ইউসুফ প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকেও দশ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online