বাকৃবি শিক্ষার্থী জীমের জন্য মানবিক সাহায্যের আবেদন
ময়মনসিংহ, ০৮ মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী মো. সাকিব আল তানিউল করিম জীম বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন। ভারতের ব্যাঙ্গালুরু থেকে ০১ মার্চ ট্রেনে করে ফেরার পথে হঠাৎ স্ট্রেসজনিত স্ট্রোকের কারণে তিনি প্রায় ১২ ঘন্টার উপরে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় ছিলেন এবং বর্তমানে কলকাতার মনিপাল হাসপাতালের আইসিইউতে কোমায় আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দীর্ঘদিন নিবিড় পরিচর্যা (ICU) ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা প্রয়োজন।
উল্লেখ্য, মনিপাল হাসপাতালে প্রতিদিন আইসিইউ চিকিৎসা বাবদ প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হচ্ছে, যা তার পরিবারের পক্ষে দীর্ঘদিন বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি আইসিইউ চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়ের জন্য বিপুল অর্থ প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে একা বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তার সহপাঠী, জুনিয়র, সিনিয়র বড় ভাই/আপু, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, কৃষিবিদ অ্যালামনাই পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা, মানবিক দৃষ্টিকোণ থেকে সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সকলের সামান্য সহযোগিতাই হয়তো একটি মেধাবী প্রাণকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তাই তাঁরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে জীমের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
সহযোগিতার জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিং তথ্য, ব্যাংকের সব একাউন্ট তার আপন ছোটভাই TAJNUR KARIM MIM এর:
বিকাশ: 01309074876 নগদ: 01309074876 রকেট: 013090748765
ব্যাংক অ্যাকাউন্ট: Islami Bank Bangladesh PLC Name: TAJNUR KARIM MIM, Account No: 20504740200162902, Branch: Bonpara Branch, Natore, Routing No: 125690287, Type: MSA, Swift Code: IBBLBDDH474
জীমের একাডেমিক তথ্য - Md. Sakib Al Taniul Karim Zim, MS ID No: 23250201, Reg No: 48377, Session: 2017-18, Residence: Fazlul Haque Hall, Bangladesh Agricultural University, স্থায়ী ঠিকানা: বড়াইগ্রাম থানা, নাটোর।
মহান আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়া ও সহযোগিতায় জীম আবার সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরে আসবে, এই দোয়া ও প্রার্থনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
What's Your Reaction?

