পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

Dec 26, 2025 - 03:42
 0  41
পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৫ ডিসেম্বর (প্রতিনিধি/আওয়ার ভয়েস) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়

বুধবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে

বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত রবিউল আওয়াল, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা খাদ্য অফিসার জুনায়েদ করিম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সভাপতি ডাঃ ওদুদ প্রমূখএছাড়া উপজেলার সকল দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন সে বিষয়গুলি তুলে ধরা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online