গোমস্তাপুরে স্কাউটস এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২৫ ডিসেম্বর (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কাউটস সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ।
বুধবার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড.আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসিনা আকতার ছন্দা।
বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকা কর্তৃক নির্বাচিত প্রিয় শিক্ষক আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সংগঠনের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক প্রেসিডেন্টস স্কাউট মাহবুব আলম রাকিব, সংবর্ধিত শিক্ষার্থী আবিদা খাতুন।
অনুষ্ঠানে প্রতিভার অগ্রদূত হিসেবে প্রিয় শিক্ষক মোঃ আলাউদ্দিন, ক্যালিগ্রাফিক সিফাতুল্লাহ ইসলাম ও প্রত্নতাত্বিক সংগ্রাহক মাহির ইয়াসিরকে সংবর্ধিত করা হয়।
What's Your Reaction?

