পচা দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না - জাহিদুল

Nov 22, 2025 - 01:36
 0  51
পচা দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না - জাহিদুল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২ নভেম্ব (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে। ইসলাম ও রাষ্ট্রের স্বার্থে যারা কাজ করবে, শিবির তাদের সহযোগিতা করবে কিন্তু কখনও লেজুড়বৃত্তি করবে না। পচা দুর্গন্ধময় রাজনীতি বাংলাদেশে আর চলবে না, আবু সাঈদের উত্তরসূরীরা চলতে দেবে না। এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না। এখন আর জোর করে মিছিলে নিয়ে যাওয়ার কথা বলারও সাহস কেউ পাবে না, ৫ আগস্টে এর কবর রচনা হয়ে গেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে বাকৃবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির নামে কলকাতার সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। আমরা চাই আমরা আমাদের আত্মপরিচয় ও আত্মসম্মানের সংস্কৃতি চর্চা করতে। আমরা আমাদের স্বকীয়তা বুঝতে শিখেছি, নিজের সক্ষমতা বুঝতে শিখেছি। এটা বুঝেই আমরা ঠিক করবো কার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করব।

দেশের শিক্ষার মানোন্নয়নে শিবিরের পরিকল্পনার বিষয়ে তিনি বলেনছাত্রশিবির ইতোমধ্যে ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা দিয়েছে। সরকার এটি বাস্তবায়ন করলে শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষার মাধ্যমে পৃথিবীর বুকে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারব। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার জায়গা। আমাদের আছে প্রচুর সম্পদের উৎস। এসব উৎস নিয়ে ভাবলে, ব্লু ইকোনমি নিয়ে ভাবলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online