তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা

Jun 9, 2026 - 05:43
 0  8
তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৫ জুন (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে।

আমরা তরফদার এক পরিবারস্লোগানে শনিবার দিনব্যাপী সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। ৩০০ নারী-পুরুষ ও শিশু-কিশোরকে ওষুধসহ চিকিৎসাসেবা দেয়া হয়।

গাইনি বিশেষজ্ঞ ডা. তরফদার শামসুন্নাহার লাকী ও তরফদার মারিয়া হোসাইন, মেডিসিন, হরমোন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. দীপ বিশ্বাস সুদীপ, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. হুসাইন মহসিনুল হক এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম আযম রাসেল চিকিৎসাসেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি সবাই।

তুলারামপুর গ্রামের চম্পা আরা (৩০) বলেন, বাড়ির কাছে চিকিৎসা পেয়ে খুশি হয়েছি। ঈদের ছুটিতে এলাকার সন্তানরা বাড়িতে এসে আমাদের চিকিৎসা দিয়েছেন। এমন আয়োজন করলে গ্রামের মানুষের উপকার হয়।

ডায়াবেটিক রোগী আফজাল হোসেন বলেন, চিকিৎসার পাশাপাশি ওষুধ পেয়েছি। খুব ভালো লেগেছে।

মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব তরফদার শাহীন বলেন, তরফদার বাড়ির আয়োজনে এবং স্থানীয়নের সহযোগিতায় এ উদ্যোগ সম্ভব হয়েছে। এ ধরণের চিকিৎসাসেবা পরবর্তীতেও করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online