চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে রুবেলের মনোয়নপত্র সংগ্রহ  

Dec 29, 2025 - 01:35
 0  42
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে রুবেলের মনোয়নপত্র সংগ্রহ  
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ডিসেম্বর (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মু: নাজমুল হুদা খান রুবেল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

তাঁরা হলেন জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুম আলী, জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সিমুল, আব্দুল রহিম, সায়েম পারভেজ, হেদায়েততুন নবী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে রুবেল বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার তৈরি দল জাতীয় নাগরিক পার্টি তার প্রতীক শাপলা কলি আমাকে দিয়েছে তাই আপনারা যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online