চাই রাস্তার উভয়পাশের জায়গা দখলকারীদের উচ্ছেদ  

Dec 29, 2025 - 03:30
 0  86
চাই রাস্তার উভয়পাশের জায়গা দখলকারীদের উচ্ছেদ  
ছবিঃ প্রতিনিধি/ওভি

নুহ আলম, গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) 

বুধবার চৌডালা ইউনিয়নে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনাবিশ্রামপাড়ার আগে তিন তলা বিল্ডিংয়ের সামনে যে কাঠের মিল আছে সেখানে একটি ট্রাক মেইন রোডে কাঠ লোড করছিলগোমস্তাপুর থেকে ভ্যানে করে বেলাল বাজার আসছিলেন পারভিন বেগম ও তার ৮ বছরের সন্তান শাহাদাত হোসেন। পেছন থেকে আরেকটি ট্রাক ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান শুক্রবাড়ী গ্রামের সুমনের স্ত্রী পারভিন বেগম।

আট বছরের সন্তান শাহাদাত হোসেন গুরুতর আহত হয়ে গোমস্তাপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছে। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে রাস্তার পাশ থেকে এ সকল কাঠের গুড়ি সরানো হোক এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

যারা কাঠের মিল পরিচালনা করছে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হোক কেন তারা রাস্তায় কাঠের গুড়ি ফেলে রাখে এবং রাস্তায় ট্রাক লোড করে

রাস্তার নিয়ম হচ্ছে ৩৩ ফুট সাইডে ফাঁকা রাখতে হবে অথচ এ নিয়ম না মেনে রাস্তা দখল করে যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online