চাঁপাইনবাবগঞ্জে চা দোকান মালিক সমিতির ঈদ সামগ্রী বিতরণ

Mar 19, 2026 - 13:01
 0  61
চাঁপাইনবাবগঞ্জে চা দোকান মালিক সমিতির ঈদ সামগ্রী বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চা দোকান মালিক সমিতির উদ্যোগে ১৫০ জন সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক মোঃ রাসেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তাঁরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online