বাকৃবিতে বন্ধ ক্যাম্পাসে চুরির চেষ্টা, আটক একজন

Mar 19, 2026 - 11:18
 0  58
বাকৃবিতে বন্ধ ক্যাম্পাসে চুরির চেষ্টা, আটক একজন
ছবিঃ প্রতিনিধি/ওভি

​​ময়মনসিংহ, মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে রাতের আঁধারে কে. আর. মার্কেটে এসির তার চুরির চেষ্টা ধরা পড়েছে 

কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের তৎপরতা টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে কয়েকজন পালাতে সামর্থ্য হলেও একজনকে আটক করতে সক্ষম হয়েছে তারা। 

মঙ্গলবার রাত সাড়ে চারটা নাগাদ এ ঘটনা ঘটে। গভীর রাতে কে. আর. মার্কেট সংলগ্ন এস্টেট অফিস ৩৮নং কক্ষের এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত পৌঁছে যায়। আটককৃত একজনকে পুলিশের কাছে হস্তান্তর পূর্বক ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এজহার দায়ের করা হয়।

কোতোয়ালি থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কে. আর. মার্কেটে ৩৮ নং এস্টেট অফিস কক্ষের এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করতে সক্ষম হ। পরে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তির কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়। 

চুরির ঘটনায় আটক ব্যক্তি হলেন মো. শরীফুল ইসলাম (২৫)ঘটনায় জড়িত অন্য পলাতক আসামী হলেন মো. ইলন (৩০)। দুজনেই মুক্তিযোদ্ধা পল্লী আবাসনের বাসিন্দা।

ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online