চাঁপাইনবাবগঞ্জে অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক একজন
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা রবিবার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিমুলতলা বালুচর গ্রামের মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০)।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে সকলকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান।
What's Your Reaction?

