ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন
ডঃ আনসার আহমেদ উল্লাহ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান ২০২৬ আনন্দঘন পরিবেশে সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও সংগীতায়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার পূর্বলন্ডনে একটি হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী প্রেসিডেন্ট সাজিদুর রহমান ২০২৬ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন ইসি কমিটিকে পরিচয় করিয়ে দেন।
পরে অভিষেক অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সেক্রেটারী আব্দুল বাছির।
এ অনুষ্ঠানের অংশ হিসেবে “বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই-এর ভূমিকা“ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনজেলা রাসকিন ইউনিভার্সিটি ক্যামব্রিজের সিনিয়র লেকচারার ড. অসীম চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফয়ছল হোসেন চৌধুরী, এমবিই, এমএসপি (মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির দুই জন সদস্যের সারা বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন। এই সংগঠনের সদস্যদের নিজ নিজ পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২৫ ক্রেস্ট পেয়েয়েছেন দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি বেলাল আহমদ বকুল। ইউকেবিআরইউ বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সংগঠনের সদস্য সিলেট মিরর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক কামাল মেহেদী, পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন প্রমুখ।
What's Your Reaction?

