গোমস্তাপুরে মব সৃষ্টি করে জামায়াত কর্মিকে মারধর  

Feb 23, 2026 - 07:25
 0  43
গোমস্তাপুরে মব সৃষ্টি করে জামায়াত কর্মিকে মারধর  
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২১ ফেব্রুয়ারি (প্রতিনিধি/আওয়ার ভয়েস) –চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতে ইসলামের এক কর্মীকে মব সৃষ্টি করে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে  উপজেলার  রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে। ঘটনার বিবরণে জানা যায়, রহনপুর বেগুনবাড়ি এলাকার মাওলানা জয়নাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমামতি করেন এবং মসজিদে মক্তব পড়ান মক্তবের দুইজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা সমাধানের কথা বলে তাকে ডেকে নিয়ে জোর-পূর্বক ঘটনার স্বীকারোক্তি নিয়ে মারধর করে। কিন্তু অভিযোগকারী ছাত্রীর পিতার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানোতার মেয়ের কোন শ্লীলতা হানি করা হয়নি হুজুর পড়া না পারলে মারধর করে এটুকু ঘটনা কিন্তু ফেসবুক মাধ্যমে জানতে পারলাম আমার মেয়ে নাকি ধর্ষিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা অতিরঞ্জিত আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

অপরদিকে, জয়নাল আবেদীন বলেন, ভোটের পর  বিএনপি সরকার গঠন করায় মসজিদে দোয়া করার জন্য বলা হলে আমি যেভাবে দোয়া হয় সেভাবে দোয়া করি কিন্তু অনেকে সেটি ভালোভাবে মেনে নেয়নি সেই শোধ তোলার জন্য এরকম ঘটনা সাজিয়ে আমাকে লাঞ্চিত করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে সেই সাথে আমার স্ত্রী ও আমার শিশু সন্তানকে মারধর করা হয়েছে আমি এর প্রতিকার চাই৷ এ বিষয়ে আমি গোমস্তাপুর থানায়  লিখিত অভিযোগ দিবো।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীক বলেন, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online