গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

May 26, 2026 - 05:07
 0  44
গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
ছবিঃ প্রতিনিধি/ওভি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), মে (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সঞ্জয় কুমার সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তপন কুমার, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বিএনপি নেতা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি  আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ এবং গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণসভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online