শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্রদের কিরাত প্রতিযোগিতা

Dec 29, 2025 - 00:51
 0  62
শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্রদের কিরাত প্রতিযোগিতা
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে শুক্রবার শহরের পুরাতন টার্মিনালের পাশে স্কুল অব সাইন্স চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দুই গ্রুপে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম। তিনি বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কুরআন শিক্ষার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, ইসলামী ছাত্রআন্দোলনের জেলা সভাপতি বি এম মুস্তাফিজুর রহমান সুমন ও তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম মিরাজুল কামাল প্রত্যয়।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল আবদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের মোল্যা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল-আমিন মন্ডল, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, শাহারুল আলম, সংগঠক হাফেজ শাকিল উদ্দিন, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সংগঠনটির নেতা তন্ময় রেজা, নয়নসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online