রহনপুরে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ১০ ফেব্রুয়ারি (প্রতিনিধি/আওয়ার ভয়েস) –জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমানের নির্বাচনী জনসভা রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দাঁড়িপাল্লা প্রতীকের আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহহিয়া খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও সাবেক রাবি সভাপতি আব্দুল মোহাইমিন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পৌর মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আমীর ডাঃ মুহাঃ শহীদুল্লাহ, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির ও চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা শাহ আলম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাডঃ মারুফুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি সালাউদ্দিন সোহাগ, নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক আবু মাসুদ,
সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, ভোলাহাট উপজেলা আমীর শামসুজ্জামান আলকেস, নাচোল পৌর আমীর ও মেয়রপ্রার্থী মনিরুল ইসলাম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডব্লিউ, সাবেক কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ও সাবেক সভাপতি, রাজশাহী মহানগর নুরুল আওয়াল, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাডঃ সিরাজুল ইসলাম, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মাওলানা আব্দুর রহমান, আনোয়ারুল হক মাস্টার, শিবিরের জেলা সেক্রেটারী আব্দুল্লাহ, গোমস্তাপুর উপজেলা নায়েবে আমীর ও গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল রহমান, গোমস্তাপুর উপজেলা সেক্রেটারী মশিউর রহমান, রহনপুর পৌর সেক্রেটারী মানিক রায়হান, গোমস্তাপুর উপজেলা সহ সেক্রেটারী তৌহিদুল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলা যুব সভাপতি আব্দুর রাকিব। কুরআন তেলাওয়াত করেন সৈয়বুর রহমান।
ডক্টর মিজানুর রহমান বলেন, আগামী ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি আমার হাত দিয়ে একটি পয়সাও দুর্নীতি করব না, এ নিশ্চয়তা দিতে পারি। যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া হয়েছে। আমি অস্ত্র ও মাদক দূর করে আমি তাদের কাজে লাগাতে চাই। তিনটি উপজেলায় তিনটি স্টেডিয়াম করতে চাই এবং হাসপাতালগুলোতে সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব ইন-শা-আল্লাহ।
What's Your Reaction?

