নড়াইলে গ্রাম আদালত শক্তিশালীকরণে গুরুত্বারোপ

Nov 20, 2025 - 13:55
 0  47
নড়াইলে গ্রাম আদালত শক্তিশালীকরণে গুরুত্বারোপ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে বিকেন্দ্রকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ  মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। এছাড়া গ্রাম আদালত কার্যক্রমের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতকে শক্তিশালীকরণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online