নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ

Nov 21, 2025 - 01:31
 0  49
নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২০ নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ গণসংযোগ করেছেন।
বুধবার নড়াইলের দারিয়াপুর ও হোগলাডাঙ্গা বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল ও সদস্য সচিব আরিফুল আকবর মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি প্রতিদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ তুলে দিবেন, তার জন্য সবাই একযোগে কাজ করবেন। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইন-শা-আল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online