খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নড়াইল, ০৫ ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদরের হবখালী ইউনিয়ন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়ালের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, শত নির্যাতনেও বেগম খালেদা জিয়া মনোবল হারাননি। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ও দলের জন্য আজীবন সংগ্রাম করছেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে গ্রেফতার করে শেখ হাসিনার নির্দেশে স্লো পয়জনিং দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এ কারণে আজ দেশনেত্রীর জীবন সংকটময়। আমরা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি। তিনি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমাদের চাওয়া-পাওয়া।
What's Your Reaction?

