নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Jan 12, 2026 - 06:35
 0  60
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১২ জানুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে রবিবার সংগঠনটির জেলা কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুইগ্রুপে বিজয়ী ১০ জন হিফজ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম।
সংগঠনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক ও সমাজসেবক ড. খান আব্দুস সোবহান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়াত উল্লাহ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আল-আমিন মন্ডল, যুগ্ম-সদস্য সচিব আকাশ শেখ, সংগঠক শাকিল উদ্দিন, সাব্বির হোসেনসহ অনেকে।
এর আগে ২৬ ডিসেম্বর শহরের পুরাতন টার্মিনালের পাশে স্কুল অব সাইন্স চত্বরে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এ কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছি। আজ পুরস্কার বিতরণ করা হলো।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online