চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

Jan 11, 2026 - 02:42
 0  84
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি, ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, মাসুদপুর বিওপির আওতাধীন চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির আওতাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলো পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোন ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সাম্প্রতিক শীত মৌসুমকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online