গোমস্তাপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২১ ফেব্রুয়ারি (প্রতিনিধি/আওয়ার ভয়েস) –গোমস্তাপুর উপজেলায় ২০২৫ - ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বৃহস্পতিবার উপজেলা চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করে। সার বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, আব্দুর রাকিব, তৌহিদুল ইসলাম বুলেট প্রমুখ।
মোট ২৫ জন প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।
What's Your Reaction?

