আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্তে খুশি প্রবাসীরা

Nov 16, 2025 - 01:26
 0  100
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্তে খুশি প্রবাসীরা
Photo: ah/ov

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)

ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী দেশ আয়ারল্যান্ডের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে সেখানে দূতাবাস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। যা বৈদেশিক সম্পর্ক সম্প্রসারণ এবং প্রবাসী কল্যাণ নীতির একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় আয়ারল্যান্ডে দূতাবাস খোলার বিষয়ে অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ ভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আয়ারল্যান্ডে দূতাবাস খোলার বিষয়টি অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চালু করা হবে দূতাবাসটি।
মূলত দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইউরোপের দেশ আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান আরো দ্রুত ও সহজ করতে দূতাবাস প্রতিষ্ঠার দাবি ছিল বহুদিনের।
২০১৭ সাল থেকে বিভিন্ন সময় আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন নিয়ে আলোচনা-সমালোচনা হলেও এতোদিন এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেখানে স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে, আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে আশার সঞ্চার হয়। যা দ্রুত বাস্তবায়নের দাবি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
আয়ারল্যান্ড পোর্টিউনকুলা বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিকেল ফিজিশিয়ান ডক্টর মুসাব্বির হোসাইন রুবেল জানান, `বিশ্বে আয়ারল্যান্ড একটি টেকনোক্রেট হাব। এখানে সব মাল্টি ডিসিপ্লিনারি এবং বিভিন্ন রকম টেকনিক্যাল কোম্পানি রয়েছে, যদি আমাদের এখানে দূতাবাস স্থাপন হয়, তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ার ও অভিজ্ঞরা কাজের জন্য আসতে পারেন।

দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি হবে।
বর্তমানে আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনের মাধ্যমে কনস্যুলার সেবা গ্রহণ করেন।
এরইমধ্যে বাংলাদেশ সরকার বিশ্বব্যাপী মোট ৮০টিরও বেশি কূটনৈতিক মিশন পরিচালনা করে আসছে। যার মধ্যে প্রায় ৫৮টি স্থায়ী দূতাবাস ও প্রায় ২০টি কনস্যুলার মিশন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online