প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা

Feb 26, 2026 - 10:46
 0  68
প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ব্যাঙ্গচিত্রসহ মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন এবং কটুক্তি সম্পন্ন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে অপপ্রচার করায় তাদের ভাবমূর্তি নষ্ট ও সম্মানহানীসহ বিএনপির দলীয় ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করার কারণে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকার ভাড়াটিয়া চিহ্নিত প্রতারক ও দুই ডজন মামলার আসামী কামাল প্রধানের বিরুদ্ধে ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের হয়েছে, মামলা নং- ০৭/২৬। মামলা হওয়ার পরপরই কামাল প্রধানকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা চাওয়া হলে ২৩ ফেব্রুয়ারী লিখিতভাবে ফতুল্লা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন নারায়নগঞ্জের এসপি।

জানা যায়, বেশ কয়েকবার জেল হাজতবাসকারী সাজাপ্রাপ্ত আসামী কামাল প্রধান জামিনে বেরিয়ে বিভিন্ন বিশিষ্ট জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইলিং করে চাঁদাবাজি করছে। সম্প্রতি অপপ্রচারের দায়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগীরা কামালের বিরুদ্ধে সাইবার ক্রাইমে জিডি দায়ের করেন। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কটাক্ষ করে অশালীন মন্তব্য এবং ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের মাধ্যমে সম্মানহানী করে আসছিল। এ ঘটনায় ফতুল্লা থানায় এক বিএনপির কর্মী লিখিত অভিযোগ করার পরও থানা পুলিশ তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেনি বরং অভিযোগটি জিডি আকারে নেন, যার জিডি নং- ৫৭৪। পরবর্তীতে সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ৩২(১)(ক) ধারায় মামলা রজু হয়।

আরও জানা যায়, কামাল প্রধান ভূয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। যার কারণে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সাইবার অপরাধী কামাল প্রধানের বিরুদ্ধে প্রায় ২৫টির উপরে বিভিন্ন অপারাধের মামলা রয়েছে। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্তও হয়। বেশ কয়েকবার জেল হাজতবাস করেছে। মামলার আসামী কামাল প্রধান মূলত বন্দর থানার বাগবাড়ি এলাকার আবুল প্রধানের ছেলে। কামাল প্রধানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। যার ফলশ্রুতিতে গ্রেফতার প্রসঙ্গে নারায়ণগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেটের কাছেও লিখিত আবেদন করা হয়েছে এবং ২৫ ফেব্রুয়ারী লিখিত অভিযোগ, মামলার আদেশ কপি, অপপ্রচারের কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের স্ক্রিনশট প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন আর কত সময় পার হলে চিহ্নিত অপরাধী কামাল প্রধান গ্রেফতার হবে?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online