নড়াইল-২ আসনে চূড়ান্ত প্রার্থিতায় আশাবাদী এনসিপির সামিরা

Nov 23, 2025 - 06:48
 0  58
নড়াইল-২ আসনে চূড়ান্ত প্রার্থিতায় আশাবাদী এনসিপির সামিরা
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী জুলাইযোদ্ধা কলেজ শিক্ষক সামিরা খানম।

এ লক্ষ্যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে এনসিপির দলীয় মনোনয়নপত্র কিনেছেন সামিরা খানম।  

শনিবার নড়াইল সদরের বল্লারটপ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এর আগে গত কয়েকদিনে বিভিন্ন গ্রাম-গঞ্জে গণসংযোগ করেছেন সামিরা।

এনসিপির মনোনয়ন প্রত্যাশী সামিরা খানম বলেন, নড়াইল-২ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই আসনে দলীয় চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী আমি। নারীদের জনকল্যাণে কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চাই। এ লক্ষ্যে মাঠে আছি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির নড়াইল জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম এবং জুলাইযোদ্ধা শফিকুল ইসলামসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online