আমরা নির্বাচিত হলে জনগণের খাদেম হয়ে কাজ করব: বুলবুল

Nov 23, 2025 - 05:58
 0  45
আমরা নির্বাচিত হলে জনগণের খাদেম হয়ে কাজ করব: বুলবুল
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ সদর-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচিত হলে তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। অন্যদের মতো শাসক হয়ে নয়, বরং মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়ানোই হবে তাদের মূল লক্ষ্য।

শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্রযুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জে উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় যেতে পারলে এই জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তরুণযুবকদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা হবে। কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। এতে আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে এবং জেলার বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

অমুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে দেশের অমুসলিম নাগরিকরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে। তারা যাতে নির্ভয়ে তাদের ধর্মীয় অনুশীলন পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুম। ডাকসু ভিপি আবু সাদেক কায়েম। রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী, ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান।
এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র যুবক সমাবেশে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online