নড়াইলে যুবদল নেতার বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ

Nov 27, 2025 - 03:39
 0  46
নড়াইলে যুবদল নেতার বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের দলীয় বিলবোর্ড ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সদরের বামনহাট খেয়াঘাটের ওপর এবং মিতনা এলাকায় দুটি বিলবোর্ড নষ্ট করে ফেলা হয়েছে। এই বিলবোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বলেন, কে বা কারা একের পর এক আমার টানানো বিলবোর্ডগুলো নষ্ট করে দিচ্ছে। প্রায় একমাস আগেও বেনাহাটি এলাকায় আরও একটি বিলবোর্ড নষ্ট করে দেয়া হয়েছে। বিলবোর্ড গুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট করে দেয়া হয়েছে। আমি এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online