গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ২২ মে (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি বন্যার্ঢ্য র্যালী বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রাণালয়ের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাংসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে মিজানুর রহমান এমপি ভূমি কার্যালয় চত্বরে ভূমি সেবা স্টলগুলো পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
What's Your Reaction?

