বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬৫৩ জন

May 25, 2026 - 21:39
 0  38
বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৬৫৩ জন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।
এ সময় বিজিবি সেক্টর সদর দপ্তর, রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমী এবং দুইজন বেসামরিক চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
স্থানীয়রা  উদ্যোগকে মানবিক  জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সীমান্ত এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online