অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন, জরিমানা ও জব্দ

Mar 19, 2025 - 23:13
Mar 19, 2025 - 23:14
 0  211
অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন, জরিমানা ও জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ১৯ মার্চ (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার বাঘা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় আড়ানী স্টেশন এলাকায় অবস্থিত রুমানা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ও নিম্নমানের পণ্যসমূহ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online