১৫ বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠাল বিএসএফ

Dec 15, 2025 - 14:15
 0  46
১৫ বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠাল বিএসএফ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

পরে বিজিবি তাদের আটক করে পরিচয় যাচাই-বাছাই শেষে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীন বিভিষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে নিয়মিত টহল চলাকালে ১৫ জনকে আটক করে বিজিবির একটি টহল দল।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২টি শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের অধিকাংশের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, ঢাকা, মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলায়।

ওসি আরও জানান, আটককৃতদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online