হজ্জ প্রশিক্ষণের উদ্বোধনঃ নড়াইল থেকে হজ্জে যাচ্ছেন ১৯৫ জন

Apr 13, 2026 - 17:08
 0  51
হজ্জ প্রশিক্ষণের উদ্বোধনঃ নড়াইল থেকে হজ্জে যাচ্ছেন ১৯৫ জন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১০ এপ্রিল (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইলে হজ্জ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে হজ্জ গমন ইচ্ছুক ১৯৫ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী, ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ জাকারিয়া, সারাসেন ট্রাভেলস এজেন্সির রফিকুল ইসলামসহ অনেকে।
প্রশিক্ষণে হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, জ্জের ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে আলোচনা, জ্জ ও গাইডদের করণীয়, মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online