সীমান্তে চোরাচালানের সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Dec 29, 2025 - 14:54
 0  52
সীমান্তে চোরাচালানের সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় দিয়ে চোরাচালানকৃত বিদেশি অস্ত্র দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে সকাল সাড়ে ১১টার দিকে রাঘববাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে এবং সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সীমান্তের দিকে দৌড়ে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এছাড়াও গত ১৫ ডিসেম্বর পৃথক এক বিশেষ অভিযানে ৫৩ বিজিবি ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেনবর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online