রহনপুরে ফিলিং স্টেশনে গাড়িতে অবৈধ তেল মজুদ ধরলো কর্তৃপক্ষ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ৫ এপ্রিল (প্রতিনিধি/আওয়ার ভয়েস) – স্টারিং গাড়িতে জারকিনে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করায় চালককে আটক করে রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরবর্তীতে চালককে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে একটি স্টারিং গাড়িতে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার দুরুলকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, "চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?

