বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

Apr 26, 2024 - 17:35
 0  316
বিএসটিআই’র অভিযানে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ছবি- প্রতিনিধি/ওভি

রাজশাহী, ২৫ এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় বেশ কিছু পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিটি হাটের পশ্চিমে ওবাই এর মোড় সংলগ্ন মেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ হতে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল/প্যাকেট জব্দ করা হয়। সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মোঃ শামীম রেজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

একই অপরাধে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজ হতে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রয়-বিতরণ করায় এবং অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ০৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয় এবং মামলা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা মোঃ শরীফ হোসেন ও  প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই‘র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online